ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এস বি গ্রুপের এমডি শাহজাহান বাবলু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতোসেরি ডক্টর আহমদ জাহিদ হামিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহজাহান বাবলু। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতোসেরি ডক্টর আহমদ জাহিদ হামিদির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় অতিবাহিত করেন।
সাক্ষাৎ শেষে শাহজাহান বাবলু বলেন, দাতোসেরি ডক্টর আহমদ জাহিদ হামিদি অত্যন্ত বিনয়ী, নম্র এবং মহানুভব ব্যক্তিত্বের অধিকারী। তার আন্তরিকতা ও সৌজন্যতায় তিনি মুগ্ধ হয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি আরো বলেন, মালয়েশিয়ার রাজনীতি ও প্রশাসনে দাতোসেরি ডক্টর আহমদ জাহিদ হামিদির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সাক্ষাৎকালে মালয়েশিয়া ও বাংলাদেশের জনগণের পারস্পরিক সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ যোগাযোগ আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। শাহজাহান বাবলু দাতোসেরি ডক্টর আহমদ জাহিদ হামিদির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তার জন্য নেক হায়াত প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এস বি গ্রুপের এমডি শাহজাহান বাবলু

আপডেট সময় :