সংবাদ শিরোনাম ::
নেশাজাতীয় ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক ২১ জুন পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে শ্রী চন্দন দাস (২৫), পিতা-মৃত শ্রী সেসেন দাস, গ্রাম- বনতারা, পোষ্ট-লক্ষীতলা, থানা-কোতয়ালী ও জেলা- দিনাজপুরকে ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩,২০০/- টাকা।
এবিষয়ে ২৯ বিজিবি অধিনায়ক সাংবাদিক দের জানান,ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।




















