ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

সিলেটে জলেভাসা নির্বাচনে নৌকায় চড়ে ভোটকেন্দ্রে হাজারো মানুষ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৭৫ বার পড়া হয়েছে

সিলেটে উপজেলা নির্বাচন, নৌকায় করে ভোট দিতে আসছেন হাজারো মানুষ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারী বর্ষণ আর উজানের ঢলে সিলেটের ৫টি জেলা এখন বন্যাকবলিত। বানভাসি অবস্থার মধ্যেও চলছে উপজেলা নির্বাচন। নৌকায় চড়ে ভোটকেন্দ্রে আসছেন হাজারো বানভাসি মানুষ।

বানভাসি জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় চলছে ভোটগ্রহণ। বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটার উপস্থিতি কম। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের সংখ্যা বেশি। এসব এলাকায় জলমগ্ন হাজারো মানুষ নৌকাযোগে আসছেন ভোট দিতে।

নির্বাচন কমিশন সূত্র বলছে, কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ১২ হাজার ১১৫ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ৭৮৪ জন নারী। জকিগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন ভোটারের মধ্যে ৯৯ হাজার ২২৫ জন পুরুষ ও ৯২ হাজার ২৮৮ জন নারী। বন্যা পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জের ৫টি ও কানাইঘাটের ৪টি কেন্দ্র পরিবর্তন হয়েছে।

সূত্র খবর, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকিগঞ্জে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যন পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন নির্বাচন করছেন।
দুই উপজেলায় বন্য পরিস্থির অবনতির কারণে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ভোটার উপস্থিতিও কম হতে পারে আশঙ্কা করা হচ্ছে। এখানকার লাখো মানুষ এখনও বানভাসি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে জলেভাসা নির্বাচনে নৌকায় চড়ে ভোটকেন্দ্রে হাজারো মানুষ

আপডেট সময় :