ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

যান্ত্রিক ত্রুটি এক ঘণ্টা বন্ধ থাকে মেট্রোরেল

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৮৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যান্ত্রিক ত্রুটি এক ঘণ্টা বন্ধ থাকে মেট্রোরেল। উত্তরা-মতিঝিল-উত্তরা রুটের পল্লবী স্টেশনে হঠাৎ স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা দেখা দিলে বন্ধ থাকে মেট্রোরেল চলাচল। এক ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার নাগাদ ফের চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে মেট্রোরেল। ফলে ভোগান্তিতে পড়েন উত্তরা-মতিঝিল রুটের মেট্রোর যাত্রীরা।

নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, মেট্রোর অটোমেটিক ডোর সিগন্যাল পাচ্ছিল না। এ দরজার সিগন্যাল দেওয়া হয় টিও কক্ষ (ট্রেন অপারেটর) থেকে। অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়। অটোমেটিক ডোরে যাত্রীরা বাধা তৈরি করেন এবং জোরপূর্বক দরজা টেনে খুলে রাখেন। ট্রেন অপারেটর (অটোমেটিক্যালি) চেষ্টা করেন দরজা বন্ধ করার। কিন্তু সেটি বন্ধ করতে পারেননি। সিগন্যাল না পাওয়ায় দরজা খোলেনি।

পল্লবী এলাকায় মেট্রোরেলের স্বয়ংক্রিয় দরজায় সমস্যা দেখা যায়। দরজা সঠিকভাবে অ্যাডজাস্ট হচ্ছিল না। ফলে এক ঘণ্টা ১০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে ত্রুটি সারিয়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও মেট্রোরেল এলাকায় উড়ানো হচ্ছে ঘুড়ি ও ফানুস। এতে বারবার ব্যাহত হচ্ছে মেট্রোর চলাচল। বিষয়টিকে দুঃখজনক বলছে সংশ্লিষ্ট কর্তপক্ষ।

এ বিষয়ে ডিএমটিসিএলের ম্যানেজার (সিভিল অ্যান্ড পি-ওয়ে) মাহফুজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সবার উচিত সচেতন হওয়া। আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও মেট্রোরেল সংলগ্ন এলাকায় ঘুড়ি ও ফানুস উড়ানো হয়, এটি খুবই দুঃখজনক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যান্ত্রিক ত্রুটি এক ঘণ্টা বন্ধ থাকে মেট্রোরেল

আপডেট সময় :