সংবাদ শিরোনাম ::
বন্যা কবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ৪৬১ বার পড়া হয়েছে
বন্যা কবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
অতিভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালীসহ আশেপাশের এলাকা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বন্যা কবলিত এলাকার সর্বশেষ অবস্থা ও প্রস্তুতি সম্পর্কিত এক বিবৃতি দেন উপদেষ্টা।
তিনি জানান, বন্যাদুর্গত এলাকার ১৩ শতাংশ সাইট (টাওয়ার) ডাউন। কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েকটি জায়গায়।
জেনারেটর ব্যবহার করা হচ্ছে। নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি ভিস্যাট প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।





















