ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৮ জনে

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী, নোয়াখালীসহ উত্তর-পূর্বাঞ্চলের জেলায় আকস্মিক বন্যায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

শনিবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

বলেন, শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩ জন। শনিবার এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এরমধ্যে কুমিল্লায় ৪জন, ফেনীতে ১জন, নোয়াখালীতে ৩জন, চট্টগ্রামে ৫জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন ও কক্সবাজারে ৩জনের মৃত্যু হয়েছে।

সচিব বলেন, দুর্গত এলাকাগুলোতে ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন। আর ২১ হাজার ৬৯৫টি গবাদিপশু আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

ত্রাণ সহায়তা নিয়ে তিনি বলেন, বন্যাকবলিত ১১টি জেলায় ৩ কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মেট্রিকটন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৩৫ লাখ টাকা ও গোখাদ্য বাবদ ৩৫ লাখ টাকা পাঠিয়ে হয়েছে।

সচিব বলেন, দুর্গত জেলাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, স্থানীয় জনসাধারণ, সেনা ও নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা দুর্গত এলাকায় অবস্থান করে তদারকি করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৮ জনে

আপডেট সময় :