ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

জমে উঠেছে ময়মনসিংহ সিটি নির্বাচন

ঘড়ি প্রতীকে লড়বেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু

জহির রায়হান, ময়মনসিংহ 
  • আপডেট সময় : ৭৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ‘টেবিল ঘড়ি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করবেন সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। শুক্রবার নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ শুরু হয়। এসময় মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর হাতে ‘টেবিল ঘড়ি’ প্রতীক তুলে দেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং মসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। ইকরামুল হক টিটু ‘টেবিল ঘড়ি’ প্রতীক পাওয়ার পর শতশত নেতা-কর্মী ও সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে টাউনহল প্রাঙ্গণ।

প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টেবিল ঘড়ি প্রতীকে মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু বলেন, ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, দীর্ঘদিন সুখে-দুঃখে পাশে থেকে কাজ করেছি, উন্নয়নের চেষ্টা করেছি, আগামীদিনে অসমাপ্ত এবং প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়ন করে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৯ তারিখ সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিবেন।
অপরদিকে মেয়র পদে অন্য চার প্রার্থীরা যে প্রতীক পেয়েছেন-জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন দলীয় প্রতীক (লাঙল), জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন (ঘোড়া), শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাদেক খান মিল্কী টজু (হাতি) এবং কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক পেয়েছেন (হরিণ) প্রতীক। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, ৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৯ মার্চ ইভিএম-এর মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জমে উঠেছে ময়মনসিংহ সিটি নির্বাচন

ঘড়ি প্রতীকে লড়বেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু

আপডেট সময় :