ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

আগামী ২৮শে মার্চ বেইজিংয়ে শির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৩২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম প্রধান।

উপদেষ্টার আসন্ন চীন সফর সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংকালে সাংবাদিকদের মুখপাত্র বলেন, ‘২৮ মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।’

মন্ত্রণালয়ের প্রচার শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী রফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রাথমিক সময়সূচি তুলে ধরে বলেন, ২৬ মার্চ বিকালে অধ্যাপক ইউনূসের চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ২৭ মার্চ প্রধান উপদেষ্টা বোয়াও ফোরাম ফর এশিয়া অ্যানুয়াল কনফারেন্সের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান করবেন ও ভাষণ দেবেন।পরে প্রধান উপদেষ্টা ইউনূস চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

মুখপাত্র জানান, পরের দিন ড. ইউনূস বেইজিংয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন।২৯ মার্চ সকালে তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং রাতে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে তার।

রফিকুল আলম জানান, সংশ্লিষ্ট পক্ষগুলো বর্তমানে উচ্চপর্যায়ের সফরের সময় আলোচিত দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, এ সফর সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস ব্রিফিং করবে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আসন্ন আলোচনার জন্য বাংলাদেশের এজেন্ডা নিয়ে আলোচনা করার জন্য চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী ২৮শে মার্চ বেইজিংয়ে শির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ড. ইউনূস

আপডেট সময় :