ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

কক্সবাজার উপকূলে ৬ ট্রলার ডুবি, ২ জেলের মৃত্যু

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ছয়টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ পর্যন্ত দুই জেলের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন।

কক্সবাজার ফিশিং ট্রলার মালিক সমিতির সম্পাদক দেলোয়ার হোসেন জানান, সাগর উপকূলে লাবণী চ্যানেলে শুক্রবার এফবি রশিদা নামে একটি এবং সাগরের ইনানী পয়েন্টে পাঁচটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা মাঝি-মাল্লারা কূলে উঠতে পারলেও পাঁচ জেলে নিখোঁজ আছে।

এ ছাড়া মোহাম্মদ জামাল (৩৭) ও নুরুল আমিন নামে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জামালের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এবং নুরুল আমিনের বাড়ি বাঁশখালী এলাকায়।

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৩০ থেকে ৩৫টি ফিশিং ট্রলারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।

ভারী বর্ষণে কক্সবাজার শহরের বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও কক্সবাজার জেলার রামু, উখিয়া, টেকনাফের কিছু কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। বাঁকখালী ও মাতামুহুরি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হওয়ায় অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে শহর ও গ্রামে বন্যা দেখে দিতে পারে।

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। গতকাল সকাল ৯টা থেকে আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত কক্সবাজারে ২৬২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজার উপকূলে ৬ ট্রলার ডুবি, ২ জেলের মৃত্যু

আপডেট সময় :