ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

কক্সবাজারে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ২৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মমাইজপাড়া এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের গুলিতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিন জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া।

তিনি জানান, যৌথবাহিনীর একটি দল চকরিয়ার ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। ভোর সাড়ে তিনটার দিকে সশস্ত্র ডাকাতদের সঙ্গে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিমের ধস্তাধস্তি হয়।

এক পর্যায়ে ডাকাতেরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে কক্সবাজার সদর হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান মনজুর কাদের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কক্সবাজারে ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

আপডেট সময় :