ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

কাঁঠালিয়া মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাই ভাবীকে পিটিয়ে জখম

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাই ভাবীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার উত্তর চড়াইল গ্রামের নুতন হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে আহত রাসেল সিকদার বাদী হয়ে আপন চাচাত ভাই বখাটে ও মাদকসেবী সোহাগ সিকদারের বিরুদ্ধে থানা লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের অটো চালক মো.শাহজাহান সিকদারের ছেলে সোহাগ সিকদার (২০) এলাকার বখাটে ও চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। পরিবারের লোকজন তাকে এ পথ ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। গত রোববার বিকেলে মাদক সেবন করে বাড়ী ফেরে সোহাগ। এসময় সোহাগের (আপন) বড় ভাবী লিজা আক্তার দেবরকে মাদক সেবন থেকে বিরত থাকতে বললে, তাকে মারধর করে। প্রতিবাদ করলে চাচাত ভাই রাসেল সিকদারকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে সে।
সোহাগের ভাবী লিজা আক্তার জানান, দেবর সোহাগ একজন মাদক সেবী। তাকে মাদক সেবনে বাঁধায় তাকে বেদম মারধর করে সোহাগ। এর আগেও বেশ কয়েকবার তাকে এবং তার স্বামী শাহিন সিকদারকে মারধর করা হয়। অভিযোগ অস্বীকার করে সোহাগ সিকদার জানান, এটা আমাদের পারিবারিক বিষয়। এখানে রাসেল নাক গলানোর কে।
থানার ওসি মংচেনলা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও মাদকের বিষয় আমাদের অভিযান অব্যহত আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁঠালিয়া মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাই ভাবীকে পিটিয়ে জখম

আপডেট সময় :