ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

গাইবান্ধায় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে দুই দিনব্যাপী কর্মশালা

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ২৭৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নীতিবান শিশু সুখী বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে দুই দিনব্যাপী কর্মশালা গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় জেলার সাতটি উপজেলার ৬১টি স্কুলের দুই শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশ নেন।
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাইলট প্রকল্প ২০২৫ বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গত বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক একেএম হেদায়েতুল ইসলাম। সহকারি কমিশনার (শিক্ষা শাখা) সালাহ উদ্দিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ চন্দ্র কুমার দাস৷ গাইবান্ধা সদর ইউএনও মাহমুদ আল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষকরাই নৈতিক গুণাবলিক শিখিয়ে শিশু শিক্ষার্থীদের বুঝিয়ে আজকের শিশুকে আগামি দিনে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। এই চেষ্টায় আমরা সফল হলে পাইলট প্রোগ্রামটি সারা দেশব্যাপী বাস্তবায়ন করা সম্ভব হবে। আর এই প্রোগ্রামটিতে যে স্কুলগুলো ভালো করবে তাদের জন্য ইন্সেন্টিপ এরও ব্যবস্থা আছে।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন বলেন, নৈতিক মূল্যবোধ গঠনে সত্য কথা বলা, প্রতারণা না করা, নিজের কাজে স্বচ্ছ থাকা, নীতিবান হিসেবে গড়ে তোলা, কেউ না দেখলেও সঠিক কাজ করা, অন্যের অনুভূতি বুঝতে শেখানো, সবার সাথে উদার আচরণ করা, স্কুলের কাজ সময় মত করতে শেখা, বাড়ির দায়িত্ব পালন করতে শেখা, রুটিন মেনে চলা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করাসহ প্রভৃতি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে, শেখাতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধায় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে দুই দিনব্যাপী কর্মশালা

আপডেট সময় :