ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নকলা হাসপাতালে গৃহবধূর লাশ রেখে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন Logo ক্রীড়াঙ্গনে ইউএনও’র অবদান, নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এ চ্যাম্পিয়ন নগরকান্দা উপজেলা Logo কৃষকদের সাথে জেলা প্রশাসক, কালেক্টর,বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেটের মতবিনিময় Logo মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত Logo নবীনগরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo সন্তানের ভবিষ্যতের জন্য বদলে যান : কারা বন্দিদের ডিসি জাহিদ Logo মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ Logo পাইকগাছা কপিলমুনিতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আশ্বাস দিলেন এমপি আবুল কালাম আজাদ Logo ‘নিজেদের সম্পদ থাকতে আমদানি নয় বড়পুকুরিয়া কয়লা খনিতে’ Logo অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে টাকা লুট

ঘাটাইলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের ঘাটাইলে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।
সোমবার উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত শতাধিক প্রতিনিধি।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন ঘাটাইল মডেল (ফারিয়া) শাখার আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। অথচ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে তারা নানাভাবে হয়রানি ও পেশাগত অসম্মানের শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটি সম্মানজনক পেশার স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ নিশ্চিত এবং চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে অযথা প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় ঘাটাইল মডেল ফারিয়া স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘাটাইলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

আপডেট সময় :