ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ঘুষ গ্রহনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার হাইওয়ের ওসি ৬ পুলিশ প্রত্যাহার, তদন্ত শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘুষ গ্রহনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এএসআইসহ ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার সোমবার সকালে তাদের খাঁটিহাত হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের খাঁটিহাতা এলাকায় আটক করেন হাইওয়ে পুলিশের এএসআই পিপলু বড়–য়ার নেতৃত্বে ৫ পুলিশ সদস্য। পরে তারা অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ তুলে ওই কাভার্ড ভ্যান থেকে ৯০ হাজার টাকা হাতিয়ে নেন। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়। এরপর গত সোমবার ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান, এএসআই পিপলু বড়–য়া, পুলিশ কন্সটেবল মোঃ মসতু মিয়া, সাকিবুল হাসান, মোহাম্মদ সাহাব উদ্দিন, মোহাম্মদ জহিরুল ইসলামকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়। গত সোমবার সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোদাচ্ছের, কুমিল্লা রিজিওয়নের অতিরিক্ত পুলিশ সুপার কৃত্তিমান চাকমা তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা এলাকা পরিদর্শন করেছেন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মো. সজীব মিয়া বলেন, একটা অভিযোগের ভিত্তিতে ছয়জনকে একসঙ্গে প্রত্যাহার করা হয়েছে। সোমবার থেকে আমি দায়িত্ব পালন করছি।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেন, একটি অভিযোগের ভিত্তিতে ওসিসহ ছয়জনকে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অপরাধের মাত্রা অনুসারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘুষ গ্রহনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার হাইওয়ের ওসি ৬ পুলিশ প্রত্যাহার, তদন্ত শুরু

আপডেট সময় :