সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিধ্বস্ত
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ৩৪১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত দুই পাইলটের একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টা নাগাদ পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা। বিধ্বস্ত বিমানটি ইয়াকোভলেভ ইয়াক-১৩০ মডেলের।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার স্পষ্ট কারণ জানা যায়নি। তবে সূত্র বলছে, জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় বিমানের নিচের অংশে আগুন ধরে যায়।
ভিডিওতে দেখা গেছে, উড়ন্ত অবস্থায় আগুন দ্রুত ছড়িয়ে গেলে বিমানটি পানিতে পড়ে যায়। পানিতে পড়ার আগে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসে।






















