ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ডিমলায় সাব-রেজিস্ট্রি ও সেটেলমেন্ট অফিসে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও সেটেলমেন্ট অফিস চত্বরে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করায় চরম দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই অফিসের সামনের মাঠ ও চলাচলের পথ হাঁটু পানিতে তলিয়ে যায়। ফলে জমি রেজিস্ট্রি, নামজারি ও সেটেলমেন্ট সংক্রান্ত কাজে আসা হাজারো মানুষকে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, গুরুত্বপূর্ণ এই দুই সরকারি প্রতিষ্ঠানের সামনের পুরো এলাকা পানিতে ডুবে ছোট জলাশয়ের রূপ নিয়েছে। জমে থাকা পানির সঙ্গে কাদা ও দুর্গন্ধ মিশে পরিবেশকে করেছে অস্বাস্থ্যকর। নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী সেবাগ্রহীতাদের কষ্ট করে পানি ও কাদা মাড়িয়ে অফিসে প্রবেশ করতে হচ্ছে। অনেকের প্রয়োজনীয় কাগজপত্র ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
শুধু সাব-রেজিস্ট্রি ও সেটেলমেন্ট অফিস নয়, উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের মাঠেও একই ধরনের জলাবদ্ধতা লক্ষ্য করা গেছে। এতে প্রশাসনিক কার্যক্রমে আসা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
ভুক্তভোগীদের জানান , সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়। বছরের পর বছর এ সমস্যা চললেও স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দূর-দূরান্ত থেকে জমি সংক্রান্ত কাজের জন্য আসা মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, গুরুত্বপূর্ণ সরকারি অফিসের সামনে এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক।
স্থানীয়দের মতে, পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা, ক্যানেল ও ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং নিচু ভূমির কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে এ সমস্যা প্রকট আকার ধারণ করে। দ্রুত মাটি ভরাট ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা না হলে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সচেতন নাগরিকরা মনে করছেন, সরকারি সেবা কেন্দ্রের সামনে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা শুধু জনদুর্ভোগই বাড়াচ্ছে না, প্রশাসনিক সেবার মান ও পরিবেশকেও প্রশ্নের মুখে ফেলছে। তাই দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, বিষয়টি আমার নজরে আসার পর নিজে গিয়ে জলাবদ্ধতায় জনদুর্ভোগের বিষয়টি নিজের চোখে দেখেছি । দ্রুত সময়ের মধ্যে ক্যানেলের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় মাটি ভরাটের কাজও বাস্তবায়ন করা হবে।
এদিকে দ্রুত জলাবদ্ধতা নিরসন করে সরকারি অফিসগুলোতে সেবাগ্রহীতাদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সেবাপ্রার্থীরা। তাদের প্রত্যাশা, বর্ষা মৌসুমে জনদুর্ভোগ কমাতে প্রশাসন দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় সাব-রেজিস্ট্রি ও সেটেলমেন্ট অফিসে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ

আপডেট সময় :