ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’এই প্রতিপাদ্য সামনে রেখে গতকাল জেলা পর্যায়ে তিন দিন ব্যাপী নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এর সভাপতিত্বে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু হয়েছে। নাটোর শহরের কানাইখালী মিনি স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগনেরা বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপণ করতে হবে।
ফলের বাজার সম্প্রসারণ, সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে দেশীয় ফলের সময়কাল সম্প্রসারণ ও ফল গাছের চারার কেনাবেচায় ন্যায্যমূল্য নিশ্চিত করার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন। ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের সাথে নতুন প্রজন্মের মেলনবন্ধন তৈরী হবে বলেও বক্তাগনেরা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডার খন্দকার মাহবুব এবং আদর্শ ফলচাষী আল আমীন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) শামসুন্নাহার ভূঁইয়া সহ আরো অনেকেই।
মেলায় ১৪ ধরনের প্রচলিত ও ২৩ ধরনের অপ্রচলিত দেশীয় ফল এবং ২৫ জাতের আম ১১টি স্টোলের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। এছাড়া নাটোরের ঐতিহ্যবাহী ভেষজ পল্লীর বিভিন্ন ভেষজ উপকরণ বিক্রি করা হচ্ছে মেলাতে।পাশাপাশি মেলাতে বিভিন্ন ফল গাছের চারাও বিক্রি হচ্ছে । প্রদর্শনী প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু

আপডেট সময় :