ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নওগাঁ জেলা পুলিশের প্রচেষ্টায় ৭৫টি হারানো মোবাইল ফিরলো প্রকৃত মালিকদের হাতে

মো. কামরুল হাসান, নওগাঁ
  • আপডেট সময় : ৩৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৯ জুন ২০২৫ নওগাঁ জেলা পুলিশের কার্যকর উদ্যোগে হারানো ৭৫টি মোবাইল ফোন শনাক্ত করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। ২৯ জুন ২০২৫ সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এই মোবাইল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম। তিনি নিজ হাতে মালিকদের কাছে মোবাইল ফোনগুলো তুলে দেন। এ সময় তিনি বলেন, “নাগরিকদের জানমাল ও সম্পদের নিরাপত্তায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হারানো মোবাইল ফোন শনাক্ত করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের দায়বদ্ধতারই অংশ।”
তিনি আরও বলেন, “মোবাইল ব্যবহারে সতর্কতা বজায় রাখা জরুরি। যদি কোনো কারণে ফোন হারিয়ে যায় বা চুরি হয়, তাহলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা পুলিশের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা। তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁ জেলা পুলিশের প্রচেষ্টায় ৭৫টি হারানো মোবাইল ফিরলো প্রকৃত মালিকদের হাতে

আপডেট সময় :