ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নগরকান্দার তালমা ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬নং তালমা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় আগামী অর্থবছরের জন্য ১ কোটি ৭১ লাখ ৪৮ হাজার ৫৯ টাকার বাজেট ঘোষণা করা হয়।
উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ৬নং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া। বাজেট উপস্থাপন ও সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আঃ কুদ্দুস।
উপস্থাপিত বাজেট অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৭১ লাখ ৪৮ হাজার ৫৯ টাকা। অন্যদিকে বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক খাতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ১৩ হাজার ৬৩২ টাকা। ফলে অর্থবছর শেষে সম্ভাব্য উদ্বৃত্ত থাকবে ২ লাখ ৩৪ হাজার ৪২৭ টাকা।
বাজেট সভায় ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, কৃষি সম্প্রসারণ কার্যক্রম, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা কর্মসূচি এবং জনসেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনা তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাজেটের বিভিন্ন খাত নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত এ বাজেট বাস্তবায়িত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্য, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
সভা শেষে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নগরকান্দার তালমা ইউপিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

আপডেট সময় :