ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নতুন পোশাকে মাঠে পুলিশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিকেল ৩টা, রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠ। সংশ্লিষ্ট মাঠে পুলিশের সঙ্গে অপরাধ বিষয়ক সাংবাদিকদের প্রীতি ফুল বল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারনে প্রীতি ফুলবল ম্যাচটি স্থগিত হয়ে যায়। এসময় সংশ্লিষ্ট মাঠে নতুন পোষাক পরিহিত অবস্থায় পুলিশের নারী সদস্যদের বিচরণ করতে দেয়া যায়। জিজ্ঞাসাবাদে সিনিয়র এক পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশ পুলিশ নতুন পোশাকে পেশাদারিত্ব পালন করবে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার থেকে বাহিনীর সদস্যদের নতুন পোশাক পরার কথা থাকলেও, সীমিত পরিসরে তা সরবরাহ করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার থেকে বাংলাদেশ পুলিশের পরিবর্তিত নতুন পোশাক চালু হয়েছে। তবে এখনই এটি সর্বস্তরে চালু হচ্ছে না। পুলিশ সদস্যদের মধ্যে সীমিত পরিসরে এই পোশাক সরবরাহ করা হচ্ছে। নতুন এই পরিবর্তনের ফলে নীল ও সবুজ রঙের পরিবর্তে নতুন একটি রঙের পোশাক পরবেন রেঞ্জ ও মহানগর পুলিশ সদস্যরা।
এবিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান বলেন, আজ থেকে চালু হচ্ছে পুলিশের নতুন পোশাক। এটা ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, পোশাক এখনো হাতে আসেনি। অল্প সময়ের মধ্যে পেয়ে যাব। এর আগে গত মঙ্গলবার ১১ নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিশ্চিত করে বলেন, পুলিশের পাশাপাশি র‌্যাব এবং আনসারের জন্যও পোশাক নির্বাচন করা হয়েছে এবং তা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসাথে সব করা যাবে না।
উপদেষ্টা এ সময় আরও মন্তব্য করেছিলেন, পোশাকের সাথে সাথে সবারই মন মানসিকতা পরিবর্তন করতে হবে। তবে তিন বাহিনীর সদস্যদের নতুন পোশাকের জন্য আনুমানিক ৬ থেকে ৭ কোটি টাকা ব্যয় হবে। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ সদস্যের নিজেদের কার্যকলাপে যদি পরিবর্তন না আসে তবে কেবল পোশাক পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না। তাদের মতে, পূর্বেও বহুবার পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশের আচরণে পরিবর্তন না আসায় শুধু সরকারের অর্থ ব্যয় হবে। তাই পোশাক পরিবর্তনের সঙ্গে পুলিশের মনোভাব পরিবর্তনকেও জরুরি বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নতুন পোশাকে মাঠে পুলিশ

আপডেট সময় :