ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী – স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৪১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের মাঠে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন মাঠে ৩০ হাজার সেনাবাহিনী আছে। নির্বাচনে প্রায় এক লাখের মতো থাকবে, নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে। এবং আমাদের পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার কোস্টগার্ড আছে সবাই নির্বাচনে কাজ করবে। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, নির্বাচন নির্ভর করবে জনগণের ওপর। লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড় সমুদ্র ও সমতল, যা অন্য এলাকায় নেই। সেজন্য এখানে অভিযান পরিচালনা করা ডিফিকাল্ট। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। ইতোমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। ‎পাশের দেশের গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা এটার কাউন্টার করেছেন। আপনারা কাউন্টার করায় তারা সুবিধা করতে পারেনি। সামনে পূজা উপলক্ষ্যে তারা আবার গুজব করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করবো, আগে যেভাবে ভূমিকা পালন করেছেন, সেভাবে করবেন। এতে করে জনগণ সত্য সংবাদটি পাবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনে মাঠে থাকবে সেনা, নৌ ও বিমানবাহিনী – স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় :