ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

পেট্রোবাংলায় হামলা-ভাঙচুরের ঘটনায় পাঁচজন বরখাস্ত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিতাস গ্যাসে নতুন এমডি নিয়োগের বিরোধিতা করে রাষ্ট্রীয় তেল গ্যাস কোম্পানি পেট্রোবাংলা প্রধান কার্যালয় পেট্রো সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় পেট্রোবাংলার চার কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি গ্যাস বিতরণ সংস্থা তিতাসের মহাব্যবস্থাপক পর্যায়ের এক কর্মকর্তাকে অবনতি দিয়ে উপমহাব্যবস্থাপক করা হয়েছে।

বরখাস্তরা হলেন, অনুসন্ধান ও সমীক্ষা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম, সেবার উপ-মহাব্যস্থাপক মো. আবদুল জলিল, পরিকল্পনা কৌশলের ব্যবস্থাপক মো. ফজলুল হক, ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুদ্দিন এবং প্রশাসন বিভাগের উচ্চমান সহকারী মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার থেকেই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসে আসতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক বার্তায় এসব তথ্য জানায় পেট্রোবাংলা কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার বলেন, হামলা ঘটনার পর আমরা পুলিশ ও সেনাবাহিনীকে জানিয়েছে। যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হামলার বিষয়ে তিনি আরও বলেন, তিতাসের লোকজনের দাবি, তাদের কর্মকর্তাদের মধ্য থেকে এমডি নিয়োগ দিতে হবে। কিন্তু পেট্রোবাংলার জ্যেষ্ঠতার তালিকায় তিতাস গ্যাসের শীর্ষ ৫০-৬০ এর মধ্যেও কেউ নেই। আবার এদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। অন্তর্র্বতী সরকারের নীতি হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

উল্লেখ্য, রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে মঙ্গলবার বেলা ১১টার দিকে হামলা চালানোর ঘটনা ঘটে। হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। পেট্রোবাংলা ও তিতাসের কর্মকর্তা-কর্মচারীরাই এ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেট্রোবাংলায় হামলা-ভাঙচুরের ঘটনায় পাঁচজন বরখাস্ত

আপডেট সময় :