ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

‘বাঁকখালী নদীর ভাঙ্গন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি’

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
  • আপডেট সময় : ৩৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহীকমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বাঁকখালী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ভাঙ্গন মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (৯ জুলাই) সকাল ৯টায় তিনি উপজেলার বাকখালী নদী ভাঙ্গনের কবলে পড়া রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মিস্ত্রী পাড়া,ফতেখাঁরকুল ইউনিয়নের ছিকল ঘাট,পুর্ব রাজারকুল, গর্জনিয়া ইউনিয়নের মাঝির কাটা, মাঝির কাটা, বেলতলি বাজার ফেরিঘাট ,কচ্ছপিয়া ইউনিয়নের দুছড়ি গ্রাম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জননেতা কাজল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দুর্দশা প্রত্যক্ষ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রতিবছর বাঁকখালী নদীর ভাঙ্গনে ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকা হারিয়ে মানুষ অসহায় হয়ে পড়ছে। অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোনো কার্যকর পদক্ষেপ নেই। এখনই যদি উদ্যোগ নেওয়া না হয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।”
তিনি অবিলম্বে বাঁকখালী নদীর তীর রক্ষা ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নিশ্চিত করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভোগে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
তিনি আরো বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে এখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। গণতন্ত্রবিনাশী শক্তিগুলো চক্রান্তের জাল বুনছে। আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে—যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হয়।
পরিদর্শনকালে জননেতা লুৎফুর রহমান কাজলের সাথে ছিলেন, রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম,সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম চেযারম্যান, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম,আবদুল্লাহ আল মামুন,,চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল কাদের, ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম সওদাগর, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম, রাজারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দু রহিম,গর্জনিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব মহিবুল্লাহ, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার সামছল আলম, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, বিএনপি নেতা ফয়েজ উদ্দিন রাশেদ, দিদারুল ইসলাম দিদার, হাবিব উল্লাহ মাতবর, রেজাউল করিম টিপু,মামুনুর রশীদ মামুন, জেলা কৃষকদলের যুগ্মআহবায়ক মির্জা নুরুল আবছার, যুবদলের আহবায়ক জহির আলম, সদস্য সচিব, তৌহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার কামাল, ছাত্রদলের সদস্য সচিব আবছার কামাল গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, সাধারন সম্পাদক লুৎফর রহমানসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও তাতীঁদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘বাঁকখালী নদীর ভাঙ্গন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি’

আপডেট সময় :