ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত : ফেনীর ফুলগাজী ও পরশুরামে এইচএসসি পরীক্ষা স্থগিত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারী বর্ষণ আর ভারত নেমে পানিতে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বিষয়ে বলেন, মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আজকের পরীক্ষা স্থগিতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। বিষয়টি আমরা তিনবোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল) চিঠির মাধ্যমে অবগত করি।

এরই পরিপ্রেক্ষিতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এবার ফুলগাজীতে চারটি ও পরশুরামে দুইটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রবল বর্ষণ ও ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী ও কুহুয়া নদীর তিনটি স্থানে বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরামের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

সোমবার রাত ১১ টার দিকে পরশুরামের দক্ষিণ শালধর ও ফুলগাজীর উপজেলার দৌলতপুর গ্রামে নদীর কিসমত ঘনিয়ামোড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে অন্তত দশটি গ্রাম প্লাবিত হয়েছে।

এ সময় ফুলগাজীতে মো. মামুন (২৫) নামে এক যুবকের মৃত্যুর খবর জানায়, থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর নিজাম উদ্দিন।

জানা গেছে, ফুলগাজী সদর ইউনিয়নের পূর্ব ঘনিয়ামোড়া এলাকায় কহুয়া নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে। নিহত মামুন কিসমত ঘনিয়ামোড়া এলাকার আবদুল মান্নানের ছেলে।

রাত সাড়ে ১১ টার দিকে তার মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।

আজ মঙ্গলবার (২ জুলাই) পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

বন্যার সার্বিক খবরাখবর জানতে যোগাযোগ করা হলে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান, পরশুরাম উপজেলায় দক্ষিণ শালধর গ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। যাতে করে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো যায় সেজন্য প্রশাসন সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে সর্বোচ্চ সতর্ক নজর রাখতে।

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া জানান, উপজেলার কমপক্ষে দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বাড়িঘর দোকানপাট ও বাজার এলাকা তলিয়ে গেছে। অপরদিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী অংশে ছয় ফুট পানি উঠায় ফেনী-পরশুরাম সড়কে রাত ১১ টার পর থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত : ফেনীর ফুলগাজী ও পরশুরামে এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট সময় :