ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বারাংকুলা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ সম্পন্ন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (২৩ জুন), বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে,র “লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (LASEP)”-এর আওতায় আয়োজিত এ স্বেচ্ছাসেবী কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে আম, রেইনট্রি ও নিম গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আলিম খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ইয়ার আলী খান, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ হারুন মোল্লা ও বাবলু মোল্লা সহ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আলিম খান ও, প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে পরিবেশ রক্ষায় সচেতন করে তুলতে এবং একটি সবুজ, বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতি সংরক্ষণে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
তারা আরও বলেন, বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে সামাজিক দায়বদ্ধতা ও, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বারাংকুলা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ সম্পন্ন

আপডেট সময় :