ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

ভারতে পালানোর সময় আটক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে পালিয়ে যাবার সময় বেনাপোলে বিজিবির হাতে আটক হলো যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব (৩৫) আটক হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক তানজীব নওশাদ পল্লব যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের ছেলে, তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

বেনাপোল আইসিপি চেকপোস্ট বিজিবির কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, আমাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই পথ দিয়ে ভারতে পালিয়ে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থাকেন। পরে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। এ সময় তাকে আটক করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, আটক তানজীব নওশাদ পল্লব কখনো জেলা ছাত্রলীগে রাজনীতি করেননি। ঢাকায় পড়াশুনার সুবাদে সেখানে ছাত্রলীগের রাজনীতি করতেন। তবে হঠাৎ করেই বাবা জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের অবৈধ টাকার জোরে বাগিয়ে নেন জেলা ছাত্রলীগের পদ। এরপর যশোরে ফিরে রাজনীতি শুরু করেন।

অভিযোগ আছে, ছাত্রলীগের নাম ভাঙিয়ে নানা রকম অপকর্ম, চাঁদাবাজি ছাড়াও বিভিন্ন পর্যায়ে কমিটি বাণিজ্যে জড়িত তিনি। এতে দলের প্রকৃতরা পদ-পদবি না পেয়ে তার বিরুদ্ধে বিভিন্ন সময় মিছিল সমাবেশও করেছেন।

তার বাবা জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল গোটা যশোর জেলায় রাস্তার দুই ধারের ঐতিহ্যবাহী গাছ বিক্রির টেন্ডারে ঘাপলাবাজি ছাড়াও উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির পাহাড় গড়েছেন।

এসব কারণে বাবা-ছেলেকে খোদ আওয়ামী লীগের বৃহৎ একটি পক্ষ বহু আগেই বয়কট করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে পালানোর সময় আটক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

আপডেট সময় :