ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

মনোহরগঞ্জ প্রেস ক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
  • আপডেট সময় : ২১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফল্য ও অগ্রযাত্রার দুই দশক পূর্তি উপলক্ষে নানা আয়োজনে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
গতকাল বুধবার প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবু ইউসুফ। সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী। প্রধান অতিথি বলেন “সাংবাদিকরা জাতির দর্পণ। নিরপেক্ষ ও তথ্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে তারা সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে।” ন্যায়ের কথাই আপনারা বলেন, উপজেলার উন্নয়নে আপনাদের অগ্রণী ভূমিকা রয়েছে। আমি বিশ্বাস করি আপনারা ন্যায় এবং সততার সাথে এগিয়ে যাবেন। তিনি আরো বলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২০ বছর পূর্ণ হলেও স্থায়ী কোনো অফিস নেই এটা দুঃখজনক। আমি আমার সাধ্যের মধ্যে চেষ্টা করবো আপনারা যেন স্থায়ী একটি অফিস করতে পারেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আমার দেশ প্রতিনিধি আব্দুল গোফরান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক লাকসাম-এর প্রতিনিধি অহিদুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সদস্য তৌহিদুল ইসলাম সবুজ, জাতীয় অর্থনীতি পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. সহিদুল ইসলাম, গণ মুক্তি পত্রিকার প্রতিনিধি আব্দুল ওহাব মিলন, আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, সদস্য মঞ্জুরুর রহিম, আবদুল ওহাব, সকালের শিরোনাম-এর প্রতিনিধি আবুল খায়ের, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক কুমিল্লার ডাক-এর স্ট্যাফ রিপোর্টার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, যামানা টিভির প্রতিনিধি ও কুমিল্লার ডাক-এর মনোহরগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন, দেশ বার্তা ২৪-এর সম্পাদক জাহাঙ্গীর আলম, আবদুল আজিজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রেসক্লাবের দুই দশকের সফল পথচলার প্রশংসা করেন এবং গণমাধ্যমের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরগঞ্জ প্রেস ক্লাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় :