ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

তারিফুল প্রধান, সাদুল্লাপুর (গাইবান্ধা)
  • আপডেট সময় : ১৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুর্ব শত্রুতার জেরে পুকুরে বিষপ্রয়োগে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ২-৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী এরশাদ মিয়ার দাবি।
সরেজমিনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাটানোছা গ্রামে দেখা গেছে- মৃত্যু মাছগুলো ভেসে থাকার চিত্র।
খোঁজ নিয়ে জানা যায়, খোর্দ্দ পাটানোছা গ্রামে মৃত সাইদুর রহমান বাবুর ছেলে এরশাদ মিয়া (৩৮) তার বাড়ির সামনের পুকুর দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন। এরই মধ্যে প্রতিবেশী এক পরিবারের লোকজন তার প্রতি বিরোধে জড়িয়ে পড়েন। এরই জেরে বুধবার (১৩ আগস্ট) রাতে কোন এক সময়ে এরশাদ মিয়ার পুকুরে বিষপ্রয়োগ করে ২ থেকে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষরা।
এসব তথ্য নিশ্চিত করে ক্ষতিগ্রস্ত এরশাদ আলী বলেন, লাভের আশায় আমার পুকুরে এবার প্রায় ২০ মণের বেশি পরিমাণ পোনা ছাড়িয়েছিলাম। তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির এই মাছগুলো ইতোমধ্যে বড় হতে শুরু হয়। এ অবস্থায় প্রতিপক্ষরা আমার পুকুরে কিটনাশক প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। এতে আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সবুর মিয়া বলেন, পুকুরের বিষপ্রয়োগ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। সেটি তদন্ত করে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

আপডেট সময় :