ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

মুন্সীগ‌ঞ্জে সা‌বেক মেয়র ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমাণ্ডে

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জ
  • আপডেট সময় : ১৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জে সজল হত্যা মামলায় সাবেক সাংসদ ফয়সাল বিপ্লবের জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে শুনানি শেষে মুন্সীগঞ্জের ১ নম্বর আমলী আদালতের বিচারক আশিকুর রহমান এই আদেশ দেন।
এদিকে বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী ও পুলিশ কঠোর নিরাপত্তায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আদালতে আনা হয় তাকে।
আর আদালতে তোলা হয় ৯ টা ৫ মিনিটে। তার পক্ষে জামিন এবং রিমাণ্ড নামঞ্জুরের আবদেন নিয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট শাহিন মো. আমানুল্লাহ ও অ্যাডভোকেট হাসান মৃধা। আর রাষ্ট্র পক্ষে কোর্ট ইন্সপেক্টর ছাড়াও পিপি অ্যাডভোকেট আব্দুল হালিম ও এপিপি নুর হোসেন রিমােণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। প্রায় ২০ মিনিট রিমাণ্ড শুনানি হয়।
এরপরই তাকে সরাসরি জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এর কিছু পরেই আদালত এলাকায় তার ফাঁসির দাবিতে বিক্ষোভে অংশ নেয় অর্ধ সহ্রাধিক মানুষ। ছাত্র-জনতা ব্যানারে এই বিক্ষোভ থেকে শান্তিপূর্ণ মুন্সীগঞ্জে ৪ আগস্টের সহিংসতার জন্য তাকে দায়ী করা হয়। বিক্ষোভকারীরা বলেন, সাধারণত সকাল ১০ টার আগে আদালতের কার্যক্রম শুরু হয় না। তাই কিন্তু এত আগে তাকে আনা হবে এটি তারা জানতেন না। বিক্ষোভে ফয়সাল বিপ্লবের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়।
গত ২২ জুন রাতে রাজধানীর মনিপুরী পাড়া থেকে গ্রেফতার হন মুন্সীগঞ্জ- ৩ আসনের সাবেক এই সংসদ সদস্য। পরে ২৩ জুন ঢাকার আদালতে তোলা হয়৷
এর পর ৩০ জুন (সোমবার) মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। মুন্সীগঞ্জে গত বছরের ৪ আগস্টের সহিংসতায় তিন জন নিহত হন। এই তিনটি হত্যা মামলা ও আরও দুইটি হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল বিপ্লব৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সীগ‌ঞ্জে সা‌বেক মেয়র ফয়সাল বিপ্লবের ৭ দিনের রিমাণ্ডে

আপডেট সময় :