ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

যশোরে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা

এম এ রহমান, যশোর
  • আপডেট সময় : ১৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশি সেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এখন থেকে ঘরে বসেই করা যাবে সকল ধরনের সাধারণ ডায়েরি (জিডি)। রোববার রাত ১২টা থেকে যশোর জেলার ৯টি থানায় একযোগে অনলাইন জিডি সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এ উপলক্ষে যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান আনুষ্ঠানিক উদ্বোধন করেন নতুন এ সেবার।
পূর্বে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ থাকলেও এখন থেকে সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা, নিখোঁজ ব্যক্তির তথ্যসহ মোট ২৯ ধরনের অধর্তব্য অপরাধের তথ্য অনলাইনে জিডি করা যাবে।
এ সেবাটি নিতে হলে ব্যবহারকারীকে প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে নাম, মোবাইল নম্বর, এনআইডি ও জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর https://gd.police.gov.bd ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নির্ধারিত থানায় অনলাইনে জিডি করা যাবে।
পুলিশ জানায়,অনলাইন জিডির মাধ্যমে অভিযোগের সর্বশেষ অবস্থা জানা যাবে এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করাও সহজ হবে। যেকোনো স্থান থেকে, যেকোনো সময় (২৪ ঘন্টা) মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে এ সেবা গ্রহণ করা যাবে। এতে থানায় গিয়ে সময় ও অর্থ ব্যয় করার প্রয়োজন পড়বে না।
গ্রামাঞ্চলের মানুষও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তায় এ সেবা নিতে পারবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জিডি নিরাপদ ও নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের একটি কার্যকর মাধ্যম, যা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ,তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুল, ইন্সপেক্টর অপারেশন মমিনুল ইসলামসহ যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা

আপডেট সময় :