ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর পাংশায় বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে তাদের।
আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই দন্ডপ্রাপ্ত আসামি খোরশেদ সরদার ও শাহজাহান সরদার আদালতে উপস্থিত ছিলেন না।
দন্ডপ্রাপ্তরা হলো, শরীয়তপুর জেলার নড়িয়া থানার শিরঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে খোরশেদ সরদার এবং পটুয়াখালী জেলার দশমিনা থানার আউলিয়াপুর গ্রামের মৃত হাশেম আলী সরদারের ছেলে শাহজাহান।
নিহত বাবু খান শরীয়তপুর জেলার নুরিয়া থানার মসুরা গ্রামের সেকেন্দার খানের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ডলার ব্যবসার সূত্র ধরে শরীয়তপুর থেকে বাবু খানকে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়া মাঠের একটি রসুনক্ষেতে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর পাংশা থানার এসআই রইজুল আলম নিজে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকালে লাশের ছবি দেশের বিভিন্ন থানায় পাঠানো হলে পরিচয় শনাক্ত হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ খোরশেদ সরদার ও শাহজাহান সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, “এটি একটি অজ্ঞাত লাশের মামলা ছিল। তবে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন করেছে। আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

আপডেট সময় :