ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া বিধবাকে গণধর্ষণ

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ২১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া এক বিধবাকে গণধর্ষণের অভিযোগে মো.সিরাজ উদ্দিনকে (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত রোববার (২৯ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, একই দিন বিকেলে চট্টগ্রামের জোরালগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ ও র‌্যাব-৭।
গ্রেপ্তার সিরাজ সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকাজী মোখলেছ এলাকার নবী মিয়ার ছেলে।
র‌্যাব জানায়, ভিকটিম ও আসামিরা একে অন্যের প্রতিবেশী। নির্যাতিত নারীর স্বামী দুই বছর আগে মারা যান। এরপর থেকে তিনি তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছেন। গত ১১ মে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামি সিরাজ ও ওসমান ভিকটিমের মুখ চেপে ধরে তাকে পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে দুই হাত গামছা দিয়ে বেঁধে মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামিরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ঘরে ফিরে মাকে বিষয়টি অবহিত করেন।
র‌্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, ঘটনার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেন। জিজ্ঞাসাবাদে প্রধান আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া বিধবাকে গণধর্ষণ

আপডেট সময় :