ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী রিমান্ডে

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিনা সরকারের দীর্ঘ দিনের জ্বালানি উপদেষ্টা এবং বিদ্যুৎ খাতের হাজারো লুটপাটের একজন মাষ্টার মাইন্ড তৌফিক-ই-ইলাহি চৌধুরী। অভিযোগ আছে মুচাইতে কম্প্রেসারের বসানো নিয়ে নানা কারসাজি করেন মি. চৌদুরী। হাসিনার বিশ্বস্ত মি. চৌধুরীর বিদ্যুৎখাতে ছিলো অপ্রতিরোধ্য ব্যক্তি।

বাড্ডা থানার সুমন সিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার রিমান্ডের এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক রেজাউল আলম। সে আবেদনের শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর রাতে তৌফিক-ই-ইলাহীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ১৭৯ জনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী রিমান্ডে

আপডেট সময় :