ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

সিরাজদিখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক জমি ব্যবসায়ী ব্যক্তি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ২৪৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ছুরিকাঘাতে সাহেব আলী (৫৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত সাহেব আলী ঘোড়ামার গ্রামের মোঃ ছাবেদ আলীর ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ীর পাশের মদিনানগর জামে মসজিদে এশার নামাজ শেষে বাড়ী যাচ্ছিলেন সাহেব আলী । বাড়ীর কাছাকাছি পৌছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । এ সময় সাহেব আলীর ডাক-চিৎকারে এলকাবাসী এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায় । রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
নিহত সাহেব আলীর ছেলে মোঃ জয়নাল বলেন, জমি-জমা ব্যবসার কারনে আমার বাবাকে খুন করেছে ,আমার বাবাকে মোবাইলেও হত্যার হুমকি দিয়েছে ।
সিরাজদিখান থানার ওসি ( ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান সত্যতা স্বীকার করে জানান, এলাকাবাসী অনেকে জানিয়েছেন সাহেব আলী জমিজমার ব্যবসা করতো । জমি সংক্রন্ত বিরোধের জেরধরে খুন হতে পারে। বর্তমানে মরদেহটি ঢাকা-মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরাজদিখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক জমি ব্যবসায়ী ব্যক্তি নিহত

আপডেট সময় :