ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

সীমান্ত হত্যার কোনো বিচার শেখ হাসিনা করতে পারেননি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সীমান্তে বিএসএফের গুলিতে এদেশের মানুষকে মরতে হয়। এসব হত্যার কোনো বিচার শেখ হাসিনা করতে পারেননি। যারা এ বিচার করতে দেয়নি তারা ভারতের সেবাদাস হিসেবে ছিল। এবার তাদের বিচার করতে হবে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, যিনি আপনাদের কথা শুনবেন, প্রশ্নের উত্তর ও জবাবদিহির জন্য প্রস্তুত থাকবেন তাকে সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করুন। দল আর মার্কা দেখার সময় শেষ। এখন সময় যোগ্যতা দেখার।

এই সমন্বয়ক বলেন, হাজার ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেটিতে যেন কোনো কালো শকুন থাবা দেওয়ার চেষ্টা করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই শকুনকে ছাত্র-জনতা ছিড়ে ফেলতে হবে।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়ক এসআই শাহীন, রাকিবুল রানা মাসুদ, জহির রায়হান, তরিকুল ইসলাম, আবু সাঈদ লিওন বক্তব্য দেন। এতে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, মোকাদ্দেছুর রহমান সান, আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সীমান্ত হত্যার কোনো বিচার শেখ হাসিনা করতে পারেননি

আপডেট সময় :