ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

সৌদি বাদশাহর আমন্ত্রণে ২৩২২ জন হজ করবেন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৬৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার সৌদি আরবের আমন্ত্রণে বিশ্বের ৮৮টি দেশের দুই হাজারেরও বেশি ইসলামী ব্যক্তিত্ব পবিত্র হজ করবেন। মঙ্গলবার দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ বছর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বিশেষ নিমন্ত্রণে এক হাজার ফিলিস্তিনিসহ বিশ্বের ৮৮টি দেশের দুই হাজার ৩২২ জন হজ করবেন।

সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে গেস্ট প্রগ্রাম ফর হজ অ্যান্ড ওমরাহ’র অংশ হিসেবে এ ব্যবস্থা করা হয়। এর মধ্যে যমজ পরিবারের ২২ জন সদস্য রয়েছেন, যাদের সফল অস্ত্রোপচারে বিচ্ছেদ করা হয়, তাদেরও হজের ব্যবস্থা করা হয়। এছাড়া ইসরায়েলি হামলায় হতাহত বা কারাগারে বন্দি ফিলিস্তিনি পরিবারগুলোর এক হাজার ব্যক্তিকে হজ করানো হচ্ছে।

প্রতি বছরের মতো এবার বাংলাদেশ থেকে প্রায় ৩০ জনের একটি দল সৌদি সরকারের অতিথি হিসেবে হজ করবে। এরই মধ্যে রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে ইহরামের কাপড় হস্তান্তর করা হয়।

দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আল-শেখ বলেন, প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্টসংখ্যক ব্যক্তির হজের ব্যবস্থা করা হয়।
২৬ বছর আগে সৌদি আরবের বাদশাহের আমন্ত্রণে গেস্ট প্রোগ্রাম ফর হজ অ্যান্ড ওমরাহ চালু করা হয়। এ প্রোগ্রামের তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মুসলিম নারী ও পুরুষ হজ ও ওমরাহ পালন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি বাদশাহর আমন্ত্রণে ২৩২২ জন হজ করবেন

আপডেট সময় :