ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবিতে রাজপথে শিল্পী সমাজ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৭৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী ধরপাকড় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং হত্যার বিচার দাবিতে রাজপথে শিল্পী সমাজ। তারা কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) ধানমন্ডির সাত মসজিদ রোডের আবাহনী মাঠের পাশে নিপীড়নবিরোধী শিল্পী সমাজের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দৃশ্যশিল্পী, আলোকচিত্রশিল্পী, পারফর্মেন্স শিল্পী, সংগীতশিল্পী, কবি, লেখক, গবেষক, স্থপতি এবং শিল্পী সংগঠকরা উপস্থিত ছিলেন।

শিল্পীসমাজের দাবির মধ্যে রয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ জনতার বিরুদ্ধে গণগ্রেফতার ও গণমামলা বন্ধ করে অবিলম্বে আটক ছাত্র-জনতাকে মুক্তি দেওয়া।

কারফিউ তুলে নিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার দলীয় গুণ্ডাবাহিনী মুক্ত করা।

কোটা সংস্কার আন্দোলন দমনের নামে সংঘটিত সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত ও বিচার বাস্তবায়নের লক্ষ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অবিলম্বে সরকারের পদত্যাগ।

বক্তারা বলেন, আমরা শিল্পী সমাজের পক্ষ থেকে চলমান রাষ্ট্রীয় অনাচার, অবিচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো কর্তব্য মনে করি। বহু বছর ধরে বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর অনুপস্থিত।

রাজনৈতিক অধিকার হারিয়েছি, ভোটাধিকার বঞ্চিত হয়েছি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সবাক থাকার অধিকার হারিয়েছি। নিবর্তনমূলক আইনের মাধ্যমে মত প্রকাশের অধিকারের রুদ্ধ করা হয়েছে। বহুদিন থেকেই অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার মানুষজন নানারকম সামাজিক ও রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হচ্ছেন।

এ সময় বক্তারা আরও বলেন, আজকে দেশের ক্রান্তিলগ্নে যখন ছাত্রদের কোটা সংস্কারের দাবি ছাত্র-জনতার অভ্যুথানে পরিণত হয়েছে এবং তা দমনের নামে নির্বিচার হত্যাকাণ্ড চলছে তখন শিল্পী সমাজের হয়ে প্রতিবাদ জানানোর সময় হয়েছে।

নিপীড়নবিরোধী শিল্পী সমাজ আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে সংহতি জানাতে দল-মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানায়। ন্যায়ের পক্ষে, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে শিল্পী সমাজ এই ঐক্যের স্বরে শামিল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানায়।

সমাবেশে উপস্থিত ছিলেন, শিল্পী ও লেখক মোস্তফা জামান, আলোকচিত্রশিল্পী ইমতিয়াজ আলম বেগ, সংগীতশিল্পী অরূপ রাহী, সংগীতশিল্পী বিথী ঘোষ, কিউরেটর ও লেখক আমিরুল রাজীব, শিল্পী ও কবি শেহজাদ চৌধুরী।

এ ছাড়াও চিত্রশিল্পী শাওন চিশতি, শিল্পী ও কিউরেটর কাজি তাহসিন আগাজ অপূর্ব, আলোকচিত্রশিল্পী রাইয়ান ইসলাম, চিত্রশিল্পী মেহবুবা মাহজাবীন, শিল্পী নুজহাত তাবাসসুম আনন, তানজিম ইনিয়াত, কিউরেটর ও আর্কাইভিস্ট নাঈম উল হাসান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবিতে রাজপথে শিল্পী সমাজ

আপডেট সময় :