ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

হাসিনা সরকারের পতনের মাসপূর্তীতে ঢাকায় শহীদি মার্চ

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মাসপূর্তিতে ঢাকায় স্মরণকালের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে বিগত ৫ আগস্ট পতন হয় হাসিনা সরকারের। পরে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন হাসিনা। পতনের মাসপূর্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার ৫ সেপ্টম্বর ঢাকায় অনুষ্ঠিত হল শহীদি মার্চ।

শিক্ষার্থীরা জানান, হাসিনার পতন আন্দোলনে প্রায় ৮০০জন শহীদ হয়েছে। নিহতদের স্মরণ এবং আওয়ামী সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হয়। ঢাকার বিভিন্ন স্থান থেকে হাজারো মাথায় জাতীয় পতাকা বেধে এবং হাতে শোভা পায় জাতীয় পতাকা।

বলা যায়, হাসিনার পতনের মাসপূর্তীতে ঢাকার রাজপথ পতাকা-ফ্যাস্টুনে ছেয়ে যায়। শিক্ষার্থীরা ছাড়াও সকল বয়সী মানুষ শহীদি মার্চে অংশ নেন। অনেক শহীদ পরিবারের সদস্যরাও ব্যানার নিয়ে হাজির হন শহীদি মার্চ কর্মসূচিতে। বাংলাদেশের মানুষ হাসিনাকে স্বৈরাচার বলে আখ্যায়িত করেছে। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, জুলাই-আগস্ট এর নানা ঘটনার দৃশ্য সম্বলিত ব্যানার ও প্লেকার্ড।

বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য থেকে শহীদি মার্চ শুরু হয়। এটি ঢাকার বিভিন্ন প্রান্ত ঘুরে কেন্দ্রীয় শহীদি মিনারে এসে শেষ হয়। এর আগে দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শহীদদের স্মরণে, ভয় করি না মরণে, আমার ভাই কবরে, খুনি কেন ভারতে, সরকার কী করে, হাসিনা ভারতে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বুধবার ঢাকায় এই কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়করা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনা সরকারের পতনের মাসপূর্তীতে ঢাকায় শহীদি মার্চ

আপডেট সময় :