ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

১৫ লাখ টাকার চামড়াসহ দুইজনকে গ্রেপ্তার করে সাভার থানা পুলিশ

মো. দিদারুল ইসলাম, সাভার (ঢাকা)
  • আপডেট সময় : ২০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে রপ্তানির জন্য প্রস্তুত চুরি যাওয়া প্রায় ১৫ লাখ টাকার চামড়াসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। গত শুক্রবার (২৫ জুলাই) বিকেলে দুইজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার খাগুরিয়া গ্রামের বাহার মো. রাসেল (৩৫) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার জাঙ্গালিয়া গ্রামের মৃত সিকান্দার আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৫৮)।
পুলিশ জানায়, গত ৬ জুলাই সাভারের ট্যানারি শিল্প নগরীর মেসার্স রাইসা লেদারের ম্যানেজার মো. জোনায়েদ হোসেন পলাশ সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, ৬ জুলাই সকালে ফ্যাক্টরিতে গিয়ে মালামাল কিছুটা কম দেখতে পান। পরে সিসিটিভি ভিডিও ফুটেজে দেখেন রাত ২ টা থেকে ৪ টার মধ্যে জানালা দিয়ে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে রপ্তানির জন্য প্রস্তুতকৃত ১৫ লাখ টাকা মূল্যের প্রায় পনেরো হাজার স্কয়ার ফিট চামড়া চুরি করে নিয়ে যায়। থানায় অভিযোগ দায়ের পর ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনা করে আসামি শনাক্ত করে সাভার থানা পুলিশ। এক পর্যায়ে গতকাল রাতে সাভারের চামড়া শিল্প নগরী এলাকা থেকে মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি মো. জাহাঙ্গীর আলমকে হাজারীবাগ থেকে গ্রেপ্তার করা হয়। এসময় চোরাইকৃত মালামালও উদ্বার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামিরা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৫ লাখ টাকার চামড়াসহ দুইজনকে গ্রেপ্তার করে সাভার থানা পুলিশ

আপডেট সময় :