ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

জুনের শেষে বাংলাদেশ সফরে আসতে পারেন নরেন্দ্র মোদী

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুনের শেষে দিকে কিংবা জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিকট ভবিষ্যতে বাংলাদেশের সফরের পরিকল্পনা করছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এ প্রতিবেদন দিয়েছে।

তাতে বলা হয়েছে, ভারতের নেইবরহুড ফার্স্ট নীতি অনুযায়ী এবং দক্ষিণ এশিয়ায় অগ্রগণ্য অবস্থান ধরে রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিকট ভবিষ্যতে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।

জুনের শেষে কিংবা জুলাইয়ের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নির্ধারিত ছিল। গত রোববার ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে যোগ দেন। তার আমন্ত্রণের পর মোদীর ঢাকা সফরের পরিকল্পনা চলছে বলে জানতে পেরেছে ইকোনমিক টাইমস।

রোববার নয়াদিল্লিতে সংক্ষিপ্ত বৈঠকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী মোদীকে সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সম্ভাব্য সফরের তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন, জুনের শেষের দিকে মোদীর সম্ভাব্য ঢাকা সফর নিয়ে উভয় পক্ষের কর্মকর্তারা আলোচনা করছেন।

আন্তঃসীমান্ত যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব বাড়াতে চায় বলে জানান ওই সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুনের শেষে বাংলাদেশ সফরে আসতে পারেন নরেন্দ্র মোদী

আপডেট সময় :