ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নোয়াখালী ও মুন্সিগঞ্জে শিক্ষার্থী গ্রেফতারের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৭৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী, মুন্সিগঞ্জসহ সারাদেশে গণ অভ্যুত্থানকারীদের গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা। সোমবার (১৪ অক্টোবর) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইটে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সাম্প্রতিক সময়ে নোয়াখালী, মুন্সিগঞ্জসহ সারাদেশের বিভিন্ন স্থানে পুলিশের মামলায় শিক্ষার্থীদের গ্রেফতারের নিন্দা জানান। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন থেকে গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে নবীনুর রহমান নবীন বলেন, অবৈধ সরকার শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া অবৈধ প্রশাসন গণ-অভ্যুত্থানকারীদের গ্রেফতার করছে তার নিন্দা জানাই। সারা দেশের গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের দ্রুত মুক্তি দিতে হবে। আর কোন শিক্ষার্থীকে গ্রেফতার করা চলবে না।

ওয়াসিম আহমেদ অনিক বলেন, ফ্যাসিবাদী প্রশাসনে ঘাপটি মেরে থাকা হাসিনার প্রশাসনের গণঅভুত্তানের ছাত্রদের গ্রেফতারের নিন্দা জানাই। মুন্সিগঞ্জ ও নোয়াখালীতে যে মামলা হয়েছে তা রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক। গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। ছাত্র-জনতা বাংলাদেশের গণঅভ্যুত্থানের দিকে সজাগ দৃষ্টি রাখবে। এটা একটা অশনি সংকেত। ছাত্র-জনতাসহ দেশবাসীকে সবাইকে নিয়ে আমরা এ অপতৎপরতা রুখে দিব।

এসময় আরও উপস্থিত ছিলেন রাশিদুল রোমান (রসায়ন ৪০), ইব্রাহিম জর্জিস (ইতিহাস ৪১), ইমন (গণিত ৪১), জোবায়ের হোসাইন (গণিত ৪৫), হাসান শাহরিয়ার রমিম (বাংলা ৪৫), রাজুয়ার হোসাইন (ইতিহাস ৪৫), আব্দুল্লাহ বাকী অন্তর (আন্তর্জাতিক সম্পর্ক ৪৬), আবু বকর সিদ্দিক রাশেদ (প্রাণীবিদ্যা ৪৬) সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালী ও মুন্সিগঞ্জে শিক্ষার্থী গ্রেফতারের প্রতিবাদে জাবিতে মানববন্ধন

আপডেট সময় :