ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ফুটবলার মেসি হতে আর্জেন্টিনা যেতে চায় সাইফ-কারিনার বড় ছেলে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ৬৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের আলোচিত তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। তাদের বড় ছেলে তৈমুর আলী খান। জন্মের পর থেকেই তাকে নিয়ে মিডিয়ার আগ্রহের শেষ নেই। খুব দ্রুত ক্ষুদে তারকায় পরিণত হয় তৈমুর।

তৈমুরের বয়স এখন ৭ বছর। তার বাবা-মা দুজনেই বলিউডের তারকা অভিনয়শিল্পী হলেও সে ফুটবলার হতে চায়। ফিল্ম কম্পানিয়নকে দেওয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানান কারিনা কাপুর খান।

এ আলাপচারিতায় কারিনা কাপুর খান বলেন, ‘তৈমুর বলেন, সে লিড গিটারিস্ট ও আর্জেন্টিনার ফুটবল প্লেয়ার হতে চায়। আর্জেন্টিনার লিওনেল মেসি হতে চায়। ফুটবলার হওয়ার জন্য সে আর্জেন্টিনা চলে যেতে চায়।’

তৈমুর আলী খান বেশ কিছু দিন ধরে তায়কোয়ান্দোর প্রশিক্ষণ নিচ্ছে। গত বছরের শেষ লগ্নে তায়কোয়ান্দো প্রতিযোগিতায় সোনার পদক অর্জন করে এই ক্ষুদে তারকা।

অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। ২০০৭ সালে ‘টশান’ সিনেমার শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন এই জুটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুটবলার মেসি হতে আর্জেন্টিনা যেতে চায় সাইফ-কারিনার বড় ছেলে

আপডেট সময় :