ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

কান উৎসবে রাজকীয় আলিয়া, রেড কার্পেটে ছড়ালেন মুগ্ধতা

আরিফুর রহমান
  • আপডেট সময় : ২২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে এখন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমজমাট আসর। আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এবারের ৭৯ তম এই উৎসবের রেড কার্পেটে পা রাখার আগেই তাঁর সাজ, উপস্থিতি ও স্টাইল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের এক বিলাসবহুল হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠছেন আলিয়া। মিন্ট গ্রিন রঙের পোশাকে তাঁকে দেখে অনেকেই তুলনা করেছেন রূপকথার রাজকন্যার সঙ্গে। হালকা মেকআপ, পরিমিত গ্ল্যামার আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে মুহূর্তেই নজর কাড়েন এই অভিনেত্রী।

এরপরই উৎসবের বহুল আকর্ষণীয় লাল গালিচায় ঝলক দেখান আলিয়া। দ্বিতীয়বার কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়াচ্ছেন মহেশ ভাটকন্যা।

উদ্বোধনী দিনে আলিয়া একটি হালকা গোলাপি (ব্লাশ পিঙ্ক) রঙের স্ট্র্যাপলেস গাউন পরে হাজির হন। তার এই সাজের বিশেষত্ব ছিল ১৯৫০-এর দশকের অনুপ্রেরণায় তৈরি পোশাক এবং হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ, যা ফরাসি উপকূলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে।

ছিমছাম মেকআপ আর ঢেউখেলানো চুলে আলিয়াকে অনেকটা রূপকথার রাজকন্যার মতো লাগছিল।

উৎসবের ফাঁকে এক সাক্ষাৎকারে আলিয়া বর্তমান সময়ের সিনেমার সাফল্য নিয়ে কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, কেন বক্স অফিসের বড় সাফল্যগুলো এখনো শুধু পুরুষদের কেন্দ্র করে বিচার করা হয়।

আলিয়া বলেন, বিশ্বজুড়ে ‘বার্বি’ বা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র মতো সিনেমাগুলো নারীদের কারণেই বিশাল হিট হয়েছে। কিন্তু ভারতে যখন বক্স অফিস নিয়ে কথা হয়, তখন বলা হয় যে সিনেমা হলের ৭৫ শতাংশ দর্শকই পুরুষ। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসা উচিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কান উৎসবে রাজকীয় আলিয়া, রেড কার্পেটে ছড়ালেন মুগ্ধতা

আপডেট সময় :