ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

বিএসএফ সীমান্তে গুলি চালাতে পারে, বিজিবির মাইকিং

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫১০ বার পড়া হয়েছে

স্থানীয়দের সতর্ক করছে বিজিবি

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশি কোনও বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষেধ

ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সীমান্তে গুলি চালাতে পারে এমন সতর্ক করে মাইকিং করছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যেতে বারণ করছে বিজিবি।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশি কোনও বেসামরিক লোক সীমান্ত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষেধ।

বুধবার (১২ জুন) বেলা ১২টা থেকে যশোরের বেনাপোলসহ সীমান্ত এলাকায় ৪৯ বিজিবির অধীন আইসিপি ক্যাম্পের পক্ষ তরফে এমন মাইকিং করা হচ্ছে।

এসময় বলা হচ্ছে, বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোকসমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে নাগরিকদের সতর্ক করে চলেছেন বিজিবি সদস্যরা।

সোমবার (১০ জুন) গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বিএসএফের ধারণা করছে, এই কাজ বাংলাদেশের কোন দুর্বৃত্তের। এ কারণে প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে। এমন ধারণা থেকেই বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করেন।

বেনাপোল পৌর কাউন্সিলর কামাল হোসেন বলেন, বিজিবির তরফে আমাকে জানানো হয়েছে, ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের (মেম্বার) মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে যেন বিষয়টি জানিয়ে দেয়।

সীমান্তবর্তী কাঁটাতারের আশপাশে গরু-ছাগল কিংবা কৃষিকাজের জন্য কেউ যাতে না যান। এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে সতর্ক করতে বলা হয়।

যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে এমন অভিযোগ বিএসএফের। তাই বাংলাদেশের সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে মাইকিং করা হচ্ছে। বাংলাদেশি কোনও বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষেধ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএসএফ সীমান্তে গুলি চালাতে পারে, বিজিবির মাইকিং

আপডেট সময় :