ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

শেরপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর
  • আপডেট সময় : ৩১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে একাডেমিক ভবন নির্মাণের এক দফা দাবিতে ৭ অক্টোবর সোমবার সকাল ১০ টায় শেরপুর জেলা শহরের নিউমার্কেট মোড়ে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।শেরপুর সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এক দাফা এক দাবি এবং নির্ধারিত স্থানে বিল্ডিং চাই এমন স্লোগানে শিক্ষার্থীরা শেরপুর জেলা শহরের প্রধান সড়ক নিউমার্কেট মোড় সড়কটিতে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ওই সড়ক অবরোধ করে রাখে।
এছাড়াও বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়,তারা তাদের দাবি নিয়ে ৬ অক্টোবর রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে যায়।এসময় জেলা প্রশাসক একাডেমিক ভবন নির্মাণে সরকারি নিয়ম অনুসরণ না হওয়ায় বলে জানায়। পরে তারা তাদের একাডেমিক ভবন নির্মাণের দাবিতে সোমবার সকালে পুনরায় বিক্ষোভ সমাবেশে জেলা প্রশাসকের হস্তক্ষেপ মানি না মানবো না সহ বিভিন্ন স্লোগান দেয়। এসময় শিক্ষার্থীরা আরো জানায়,তাদের কলেজ প্রাঙ্গণের ভিতরে একাডেমিক ভবন নির্মাণ করতে না দিলে আগামীকালে মঙ্গলবার জেলা প্রশাসকের বাস ভবন ঘেরাও কর্মসূচি পালন করবে।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রিমি,অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারমিনা,মিমি,শারমিন প্রমুখ।এব্যাপারে শেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম খাঁনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,বি.আর.এস সরকারি অর্পিত সম্পত্তি হলেও মহিলা কলেজ ওই জমি ভোগদখল করে আসছে।
এছাড়াও শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের সংকুলান না হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ১৭ কোটি টাকা বরাদ্দ ও ব্যয়ে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬ তলা একাডেমিক ভবন নির্মাণের জন্য সয়েল টেস্ট করা হয়েছে।অপরদিকে জেলা প্রশসাক তরফদার মাহমুদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান,সরকারি অর্পিত সম্পত্তিতে কোন ভবন নির্মাণ করতে হলে ভূমি মন্ত্রণালয় থেকে বরাদ্দ এবং অনুমোদনের বিষয় রয়েছে এবং সরকারি নিয়মরিতি অনুসরণ করেই বিল্ডিং নির্মাণ করতে হবে।
তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কিভাবে একাডেমিক ভবন নির্মাণ কাজ করবে এটা তাদের বিষয় বলে তিনি এমনটাই বলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  

আপডেট সময় :