ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

সরিষাবাড়ীতে মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি

সরিষাবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় একটি চলমান মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আলতাফ হোসেন এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের বাসিন্দা মোঃ আলতাফ হোসেনের বড় ভাই, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন ২০২৫ সালে স্থানীয় বাসিন্দা মোঃ তাজুল ইসলাম মিলন (৩৫)-এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সংক্রান্ত অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে রায়ের অপেক্ষায় রয়েছে।
এ মামলায় ১ নম্বর সাক্ষী হওয়ায় আসামি তাজুল ইসলাম মিলন ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বাদী ও সাক্ষীকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, গত ৩১ মে ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে ভাটারা পশ্চিমপাড়া মসজিদের পশ্চিম পাশে রাস্তায় আলতাফ হোসেনকে আটকিয়ে আসামি মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। তিনি এতে অস্বীকৃতি জানালে তাকে এবং তার ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে যায়।ঘটনার সাক্ষী হিসেবে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে স্থানীয় বাসিন্দারাও রয়েছেন।
ভুক্তভোগী আলতাফ হোসেন জানান, “মামলার সাক্ষী হওয়ায় আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় আমাদের উপর হামলার আশঙ্কা রয়েছে।”
এ বিষয়ে সরিষাবাড়ী থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সরিষাবাড়ীতে মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি

আপডেট সময় :