ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ভুল সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি Logo মতিঝিল হকার্স ইউনিয়নের নব-নির্বাচিত কমিটিকে মতিঝিল কম্পিউটার সোসাইটির ফুলেল শুভেচ্ছা Logo ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির Logo ডামুড্যায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত Logo বিসিআরএসআর প্রকল্প ঘুরে দেখলেন প্রকল্প পরিচালক মো. নাজমুল আবেদীন Logo ‘অবৈধ দখল মুক্ত করা হবে বিশ্বনাথের বাসিয়া নদী’ Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে গরু জব্দ Logo ঈশ্বরদীতে কর্মশালা অনুষ্ঠিত Logo গৌরীপুরে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু Logo টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড

অধিনায়ক হিসেবে শান্তর ওপরই আস্থা বিসিবির

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৯৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেমিফাইনালও ছিল হাতের কাছে, যদিও সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। দলের এমন সাফল্যের নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

এবারের বিশ্বকাপে দল হিসেবে সর্বোচ্চ সাফল্য পেয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো তিন জয় পেয়েছে তারা।

চলতি বছরের শুরুতে তিন ফরম্যাটে অধিনায়ক করা হয় তাকে। বিশ্বকাপে দল সাফল্য পেলেও ব্যাট হাতে শান্তর পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। ৭ ম্যাচে ৯৫.৭২ স্ট্রাইক রেটে ১১২ রান করেন তিনি। ব্যাট হাতে পারফরম্যান্সের কারণেই অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার কথা উঠছে।

এ নিয়ে জানতে চাইলে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি এক বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি। তাসকিন শুরু করেছে সহ-অধিনায়ক হিসেবে। আমার মনে হয়, সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে।

এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন ব্যাটার ছিলেন অফ ফর্মে। এ নিয়ে দলকেও ভুগতে হয়েছে। জালাল ইউনুস অবশ্য বলছেন, পারফর্ম করেই দলে এসেছিলেন তারা। ভবিষ্যতেও পারফরম্যান্সেই জোর দেওয়া হবে বলে জানান তিনি।

জালাল বলেন, সাকিব-মাহমুদউল্লাহ কারো নাম নিয়ে বলছি না, যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে। এখন যারা খেলছে তারা সবাই পারফর্ম করেই এসেছে। যারা টি-টোয়েন্টি দলে গিয়েছে প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই টিমে ছিল। দলের মধ্যে পারফর্ম্যান্সকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অধিনায়ক হিসেবে শান্তর ওপরই আস্থা বিসিবির

আপডেট সময় :