ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

আওয়ামী লীগের প্রণীত আইনেই জুলাই গণহত্যার বিচার করতে হবে: জামায়াত আমির

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৪৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগই বাংলাদেশের চরমপন্থি ও সন্ত্রাসী দল উল্লেখ করে বলেন, এদের চেয়ে বড় সন্ত্রাসী আর কেউ ছিল না। শুধু ছাত্র-জনতা হত্যাকাণ্ডের বিচার নয়, এযাবৎকালের সব হত্যার বিচার করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের করা আইননেই যত দ্রুত সম্ভব জুলাই-আগস্ট গণহত্যার বিচার করতে হবে।

রোববার (১৩ অক্টোবর) আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির।

আওয়ামী লীগই বাংলাদেশের চরমপন্থি ও সন্ত্রাসী দল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের চেয়ে বড় সন্ত্রাসী আর কেউ ছিল না। শুধু ছাত্র-জনতা হত্যাকাণ্ডের বিচার নয়, এযাবৎকালের সব হত্যার বিচার করতে হবে।

তারা ছাত্রলীগ নামে হাতুড়ি-হেলমেট বাহিনী তৈরি করেছিল। ওবায়দুল কাদেররা অহংকার ও অন্যায় নিয়ে গর্ব করতেন। তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। মানুষকে মানুষ মনে করতেন না। আজ তারা কোথায় গেলেন। প্রতিটি অপকর্মের ফল তাদের ভোগ করতে হবে।

জামায়াতের আমির আরও বলেন, জামায়াতে ইসলামী কোনো প্রতিশোধ নেবে না, তবে জুলুমের শিকার প্রতিটি মানুষকে ন্যায়বিচার দেবে। বিপ্লবের পর জামায়াতকর্মীরা চাঁদাবাজি কিংবা দখলবাজি করেনি। বরং মানুষের পাশে দাঁড়িয়েছে।

সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়তে চান জানিয়ে শফিকুর রহমান বলেন, বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সুশীল সমাজ, সাংবাদিকসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। ’

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় রুকন সম্মেলনের উদ্বোধন করেন বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাসিব হাসান রিয়ানের বাবা মো. গোলাম রাজ্জাক।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, মহানগরী উত্তর শিবিরের সভাপতি আনিসুর রহমান ও পশ্চিমের সভাপতি সালাহ মাহমুদ।

সম্মেলনে শাখার ১০ হাজার রুকনের গোপন ভোটে নির্বাচন করা হবে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির। দিনব্যাপী সম্মেলন কয়েকটি সেশনে ভাগ করা হয়েছে। তবে দলীয় নিয়ম অনুযায়ী, কেউ আমির পদে নিজে থেকে প্রার্থী হবেন না। সর্বশেষ ২০০৫ সালে পল্টন ময়দানে বড় পরিসরে অভিন্ন ঢাকা মহানগরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগের প্রণীত আইনেই জুলাই গণহত্যার বিচার করতে হবে: জামায়াত আমির

আপডেট সময় :