ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

আদালত চত্ত্বরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের নাটোরের আদালত চত্বরে রাতুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে নাটোর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরের আইনজীবী ভবনের সামনে ফিল্মী কায়দায় ঘটনার পর দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় বলে জানান, নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

এ সময় একটি চাইনিজ কুড়াল, চারটি ধারালো দেশীয় অস্ত্র, পিস্তলের ৪ রাউন্ড গুলি এবং তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নাম্বারবিহীন মোটরসাইকেল

আহত রাতুল ইসলামের বাড়ি শহরের কানাইখালী এলাকায়। তার বাবার নাম মো. রাজু। নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসায় রাতুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নাটোর সদরের ফতেঙ্গাপাড়া এলাকার মো. সজীব (৩০), বঙ্গজলের মো. সুমন (৩৫), কানাইখালীর মো. শাহারিয়া (২৮), গাড়িখানা এলাকার মো. সবুজ (২৭) এবং শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মো. মাহমুদুল হাসান সোহাগ (৩০)।

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম (পিপিএম) বলেন, শহরের কোর্ট চত্বরের নতুন আইনজীবী ভবনের সামনের রাস্তায় পূর্ব বিরোধের জেরে গ্রেপ্তারকৃতরা রাতুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সজীব, সুমন, শাহারিয়া, সবুজ, এবং মাহমুদুল হাসান সোহাগকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদালত চত্ত্বরে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় :