ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি ডিএমপি কমিশনারের হুশিয়ারি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৯৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্দোলনে থাকা শিক্ষার্থীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে মহনগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আদালতের আদেশ মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো কার্যক্রম যদি কেউ করে তবে তা বরদাশত করা হবে না।

শুক্রবার (১২ জুলাই) সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে আয়োজিত ওয়ালটন-ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল ও ফল উৎসব অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

ডিএমপি কমিশনার বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বিষয়টি আদালতের। আদালতের প্রতি সবার আস্থা রাখা উচিত। আদালতের আদেশ মেনে চলার জন্য বাধ্য-বাধকতা রয়েছে। সেটি সবার করা উচিত বলে মনে করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, পেশাগত দায়িত্বের পাশাপাশি ক্যাব ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অনুসন্ধানী প্রতিবেদন করে ন্যায়বিচার নিশ্চিতে পুলিশকে সহায়তা করেন সাংবাদিকরা। এজন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র উপ নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম মিলটন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি ডিএমপি কমিশনারের হুশিয়ারি

আপডেট সময় :